২৮শে অক্টোবর .কম - আওয়ামী বর্বরতার প্রামাণ্য দলিল
বাংলা | English



HOME

EMAIL
এক অজানা উৎকণ্ঠায় সারাদেশের মানুষ উদ্বিগ্ন৷ পবিত্র মাহে রমজানের পর
ঈদ-উল ফিতরের আনন্দ উৎসবের রেশ তখনও বিদ্যমান৷ দেশে যে গণতান্ত্রিক সুন্দর
ঐতিহ্য সৃষ্টি হয়েছে তারই ধারাবাহিকতায় ঈদের ৩ দিন পরই জোট সরকার ক্ষমতা হস্তান্তর করবে
কেয়ারটেকার সরকারের কাছে৷ শান্তিপ্রিয় মানুষ যখন এ ঐতিহাসিক মুহূর্তটির জন্য অপেক্ষা করছে,
সে সময়ই এক অজানা আশঙ্কা ভর করেছে সবার মনে।
ঢাকা শহরে এক অদ্ভুত থমথমে নীরবতা, গ্রাম-গঞ্জে আটকেপড়া শহরমুখী মানুষ এক অবর্ণনীয় দুশ্চিন্তা নিয়ে অপেক্ষা করছে টিভি এবং রেডিওর সামনে কি অবস্থা দেশের? রেওয়াজ অনুযায়ী ২৭ অক্টোবর সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দিলেন প্রধানমন্ত্রী৷ ঠিক তার পরপরই পরিকল্পিতভাবে সারাদেশে সৃষ্টি করা হলো এক চরম নৈরাজ্যকর পরিস্থিতি৷ সেই পুরনো দৃশ্য ভাঙচুর, জ্বালাও-পোড়াও, লুটপাট ও সড়ক অবরোধ৷ পরদিন ২৮ অক্টোবর, সব জায়গায় থমথমে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি, টিভি চ্যানেলে যখনই কোন সংবাদ পরিবেশিত হচ্ছে সবাই হুমড়ি খেয়ে পড়ছে কী পরিস্থিতি তা জানার জন্য৷ বিকেল এবং সন্ধ্যায় প্রায় সবকটি টিভি চ্যানেলে যখন সচিত্র সংবাদ পরিবেশিত হচ্ছিল কোটি কোটি মানুষের চোখ তখন স্থির৷ ঢাকার পল্টন মোড়ে এ কি লোমহর্ষক, হৃদয়বিদারক দৃশ্য দেখছে তারা? পড়ুন - বিস্তারিত


গ্যালারীতে ঢুকুন (সতর্কীকরণ: গ্রাফিক ছবি রয়েছে)